ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নির্বাচনী নিরাপত্তায় লামার মিরিঞ্জায় ৪ দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা (বান্দরবান) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:১৩ পিএম

নির্বাচনী নিরাপত্তায় লামার মিরিঞ্জায় ৪ দিন পর্যটক ভ্রমণ নিষিদ্ধ

দেশের অন্যতম পর্যটন স্পট ও মেঘ কুয়াশার জন্য পরিচিত বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন এলাকায় পর্যটক ভ্রমণ ও অবস্থানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ এলাকার সব রিসোর্ট ও কটেজে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার লামা উপজেলা পরিষদ হলরুমে আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে কোর কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় লামা ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পর্যটন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত লামা উপজেলার সব রিসোর্ট ও কটেজে পর্যটক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট মালিক, পর্যটক ও সংশ্লিষ্ট সকলকে এ সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। 

প্রশাসন আশা করছে, এ সিদ্ধান্তের ফলে নির্বাচনকালীন সময়ে লামা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

ইএইচ

Link copied!