ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:৫৯ পিএম

গাংনীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চর গোয়াল গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছেন সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা। 

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, ভোরে উপজেলার চর গোয়াল গ্রামের আতিয়ার ইসলামের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ইএইচ

Link copied!