ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ, আটক ১

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৪৭ পিএম

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ, আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসব অভিযানে প্রায় ১৭ লাখ ২৫ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার জয়পুর এলাকায় যানবাহন তল্লাশিকালে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. লিটন আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর, চরচিলমারী ও শেওড়াতলা বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় হেরোইন, মদ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও চকলেট বাজি জব্দ করা হয়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদারসহ মাদক ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!