ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শামিম হায়দার

ভুল মানুষকে ভোট দিলে আগামী ৫ বছর চোখের পানি ফেলতে হবে

তারেক পাঠান, নরসিংদী

তারেক পাঠান, নরসিংদী

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০০ পিএম

ভুল মানুষকে ভোট দিলে আগামী ৫ বছর চোখের পানি ফেলতে হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাকার বিনিময়ে ভুল মানুষকে ভোট দিলে আগামী পাঁচ বছর অনুশোচনা করতে হবে বলে সতর্ক করেছেন জাকের পার্টির মহাসচিব মো. শামিম হায়দার। 

সোমবার বিকেলে নরসিংদীর শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শামিম হায়দার অভিযোগ করেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ধনী প্রার্থীরা টাকার বস্তা নিয়ে মাঠে নামেন। কিছু টাকার বিনিময়ে সজ্ঞানে ভুল মানুষকে ভোট দিলে ভোটারদের পরকালেও জবাবদিহি করতে হবে। তাই টাকার বস্তা বা পেশিশক্তি প্রদর্শনকারীকে বাদ দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করে মনোনয়ন কেনেন এবং নির্বাচনের পর সেই টাকা উশুল করতে সাধারণ মানুষকে দুঃখের সাগরে ঠেলে দেন। জাকের পার্টি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শিবপুরের ভোটাররা এবার পরিবর্তনের লক্ষ্যে গোলাপ ফুল প্রতীকে ভোট দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল। উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আসাদুজ্জামান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান।

জাকের পার্টির মহাসচিব স্পষ্ট করে বলেন, তাঁরা এমন একটি নির্বাচন চান যেখানে মানুষ কোনো বাধা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। শিবপুর উপজেলা ও জেলার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভায় উপস্থিত থেকে গোলাপ ফুল প্রতীকের বিজয় নিশ্চিত করার শপথ নেন।

জেএইচআর

Link copied!