ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচিত হলে নিষ্ঠা ও ইনসাফের সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার মঞ্জুর

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৩৫ এএম

নির্বাচিত হলে নিষ্ঠা ও ইনসাফের সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার মঞ্জুর

জনগণের ভোটে নির্বাচিত হলে নিষ্ঠা, সততা এবং ইনসাফের সাথে ফেনীবাসীর প্রতিনিধিত্ব করার অঙ্গীকার করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ঈগলের পক্ষে গণজোয়ার উঠেছে, কেউ এই জোয়ার রুখতে জনতার ভোটাধিকার বাধাগ্রস্ত চাইলে জনগণকে নিয়েই প্রতিরোধ করা হবে।

সোমবার রাতে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রচারাভিযান সমাপনী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঞ্জু ফেনীবাসীর উদ্দ্যেশ্যে বলেন, খুবই অল্প সময়ে প্রচার চালাতে হয়েছে তাই সকল ভোটারের কাছে যেতে না পারায় দু:খ প্রকাশ করছি। জুলাই সনদের ভিত্তিতে ১১ দল দেশ চালাবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থকদের নিজেদের স্বার্থেই হ্যাঁ ভোট দেয়া উচিৎ। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি জয়নাল প্রতিশ্রুতি দিয়েও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না বলে অভিযোগ করেন তিনি। মঞ্জু বলেন, বিভিন্ন স্থানে ঈগলের প্রার্থী, নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনী ক্যাম্প ভেঙ্গে দেয়া হয়েছে এবং নির্বাচনী কাজে বাধা দেয়া হয়েছে।

ভোটের দিন নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, কেউ বাধা বা আঘাত করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। সাড়া না পেলে জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। কোনভাবেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেয়া হবে না।

ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করিয়েছেন জানিয়ে তিনি বলেন, এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হতে হলে দুর্নীতিমুক্ত এবং নিবেদিত সংসদ সদস্য প্রয়োজন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, বা কমিশন বাণিজ্যে অভ্যস্ত কেউ প্রতিনিধি হলে রাষ্ট্রীয় বরাদ্দ পকেটে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া ফেনীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন; বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, বিমানবন্দর, সেনা বিগ্রেড, লালপোল ও রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।  এসব প্রকল্প যাকে দিয়ে বাস্তবায়ন সম্ভব তাকেই নির্বাচিত করার আহবান জানান তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীর জলাবদ্ধতা, কিশোর গ্যাং সমস্যা, গ্যাস সংকট, যানজট, অপ্রশস্ত রাস্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট নিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে তার।

আগামী ১২ ফেব্রুয়ারী ১১ দলের প্রতীক ঈগল এবং হ্যাঁর পক্ষে ফেনী সদরবাসীর রায় চেয়ে আবেগাপ্লুত মঞ্জু বলেন, নতুন প্রার্থী হিসেবে রাজনৈতিক অভিজ্ঞতারা আলোকে নতুন রাজনীতি ও উন্নয়নের সূচনা করতে চান তিনি।

একইসাথে প্রশাসনের নানা হয়রানির কথা উল্লেখ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান মজিবুর রহমান মঞ্জু

এ সময় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিম, এনসিপির কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভী, জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব ওয়ালি উল্লাহ মানিক, এবি পার্টির জেলা আহবায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব ফজলুল হক, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদীসহ ১১ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!