ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ঝিনাইদহ-৪

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, কুপিয়ে জখম ৪

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৩ পিএম

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, কুপিয়ে জখম ৪

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। 

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের থানা রোড এলাকায় এই হামলা চালানো হয়। এতে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।

হামলায় আহতরা হলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহ। এ ছাড়া বিএনপি কর্মী খোকন হোসেন এবং তাঁর ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইবন হোসেন গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান যে এই আসনে জামায়াত প্রার্থী আবু তালিব বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে ধানের শীষের কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও হামলা চালায়। থানার খুব কাছে ঘটনাটি ঘটলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর সেখানে পৌঁছায় বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে যশোরে পাঠান। এর মধ্যে ইবন হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেছেন যে হামলার আশঙ্কা আগে জানানো হলেও পুলিশ ব্যবস্থা নেয়নি। তিনি বলেন যে চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি স্থানীয় থানার ওসির প্রত্যাহার দাবি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান যে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেএইচআর

Link copied!