ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:১৫ পিএম

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সভা কক্ষে এই সভা আয়োজিত হয়। উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও ইউএনও সাথী দাস সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটের চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ফসলি জমির মাটি কাটা বন্ধ, মাদক নিয়ন্ত্রণ এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, বর্তমানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত আছে বলেও তিনি দাবি করেন।

সমাপনী বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, প্রশাসনের একার পক্ষে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!