ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সেমাই ওজনে কম, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৫৩ পিএম

সেমাই ওজনে কম, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে বিক্রির জন্য কারখানায় তৈরী সেমাই ওজনে কম এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

অভিযানে অংশগ্রহনকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ওজনে কম দেওয়ায় আজমেরী লাচ্ছা সেমাই কারখানা মালিককে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সহদেব চন্দ্র সাহাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধভাবে একটি কোম্পানির আটা-ময়দার বস্তা ব্যবহার করা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য বিক্রয়ের অপরাধে জনতা ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা  আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেএইচআর

Link copied!