ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এমপি আবুল কালামের সঙ্গে জেলা এনডিএফ-এর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

এমপি আবুল কালামের সঙ্গে জেলা এনডিএফ-এর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা. আলী আশরাফ খানের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শনিবার জোহরের নামাজের পর শহরের কালির বাজার এলাকায় সংসদ সদস্যের নিজস্ব বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনডিএফ-এর পক্ষ থেকে সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে ফুলেল তোড়া উপহার দেওয়া হয়।

শুভেচ্ছা বিনিময়কালে এনডিএফ সভাপতি ডা. আলী আশরাফ খান বলেন, আমরা চিকিৎসক সমাজ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে চাই। নারায়ণগঞ্জের জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমরা আপনার সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করছি বলে তিনি উল্লেখ করেন।

জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এনডিএফ-এর চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানবসেবায় চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। আপনাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আমি ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে সর্বদা আপনাদের পাশে থাকব।

উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এনডিএফ-এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সাদি মাসুদ আল তুরাব, বায়োফার্মা লিমিটেডের আরএসএম মো. শাহ্ আলম, মোহাম্মদ রওনক হাসান এবং ডা. আবু নাঈম মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের সহযোগিতায় নারায়ণগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে এনডিএফ আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

জেএইচআর

Link copied!