ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিজিবির পৃথক অভিযানে কুষ্টিয়ায় বিপুল ভারতীয় চকলেট ও মদ জব্দ

 দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি 

 দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি 

মার্চ ১, ২০২৬, ০২:২৮ পিএম

বিজিবির পৃথক অভিযানে কুষ্টিয়ায় বিপুল ভারতীয় চকলেট ও মদ জব্দ

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুইটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। 

এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৪ হাজার ৫৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে বিলগাথুয়া বিওপির টহল দল পূর্ব বিলগাথুয়া মাঠে আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪৫ হাজার টাকা।

উদ্ধার হওয়া চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আর জব্দ করা মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!