ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চকলেট বাজি জব্দ

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি

মার্চ ৫, ২০২৬, ০১:৩৩ পিএম

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চকলেট বাজি জব্দ

কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে প্রায় ১৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, Fairdyl সিরাপ ও চকলেট বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে চরচিলমারী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার মরারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেট বাজি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

বুধবার রাত ১টা ৩০ মিনিটে আশ্রয়ণ বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল Fairdyl সিরাপ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা চকলেট বাজি বিধি অনুযায়ী কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এএন

Link copied!