ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে ৭ শতাধিক হতদরিদ্রকে অর্থ সহায়তা প্রদান

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ১০:৫৬ এএম

ফেনীতে ৭ শতাধিক হতদরিদ্রকে অর্থ সহায়তা প্রদান

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এমএস খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে সাত শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে যাকাতের নগদ অর্থ ও শতাধিক তরুণ স্বেচ্ছাসেবীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। 

শুক্রবার বিকেলে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ফেনী সমিতি কাতারের সভাপতি সিআইপি এম সাখাওয়াত খাঁনের নিজ বাড়ির সামনে এসব উপহার বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইদ্রিস খাঁনের সভাপতিত্বে ও স্থানীয় বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আবদুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রাজাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, এলাহীগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. ইব্রাহিম, সমাজসেবক পল্লী চিকিৎসক নুরুল হক, জসিম উদ্দিন নওশাদ এবং পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক।

অনুষ্ঠানে কাতার থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিআইপি এম সাখাওয়াত খাঁন। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে সাড়ে ৭০০ হতদরিদ্র ব্যক্তিকে যাকাতের নগদ অর্থ ও শতাধিক তরুণকে ঈদ উপহার দেওয়া হয়। 

এছাড়াও স্থানীয় ৬টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং এলাকার সম্মানিত ৪৫ জন ব্যক্তির হাতে ঈদ উপহার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!