ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

মিলন, খোকসা (কুষ্টিয়া)

মিলন, খোকসা (কুষ্টিয়া)

মার্চ ৭, ২০২৬, ০৮:২৪ পিএম

খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে দুই কন্যাশিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে তাইবা (৮), একই গ্রামের সোহেল হোসেনের মেয়ে সুরাইয়া (৭), ফারুকের আরেক মেয়ে তাবাসসুম(৬) এবং তুহিনের মেয়ে সুমাইয়া (১০) দুপুরের দিকে খেলাধুলা করতে গিয়ে গড়াই নদীতে নামে। চারজনের কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানির স্রোতে ভেসে নদীর মাঝামাঝি চলে যায়।

এ সময় ঘটনাস্থলের কাছে থাকা এক নৌকার মাঝি তাদের হাত নেড়ে সাহায্য চাইতে দেখে দ্রুত এগিয়ে যান। তিনি দুজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও তাইবা ও সুরাইয়া নদীর পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।

নিখোঁজ শিশুদের স্বজনরা জানান, শিশুদের বাঁচাতে অনেক চেষ্টা করা হলেও তখন আশপাশের নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে না আসায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় নদীর তীরে স্বজনদের আহাজারি ও শোকের মাতম ছড়িয়ে পড়ে। নিখোঁজ শিশুদের উদ্ধারের আশায় শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন।

খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর খোকসা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়ভাবে ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। সন্ধ্যা নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এএন

Link copied!