ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এমপি ওয়াহাব

কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে আছে

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মার্চ ৮, ২০২৬, ০৫:৫২ পিএম

কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে আছে

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার নানা ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, “কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”

রোববার ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের রবি ও খরিপ-১ মৌসুমে হলুদ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়েরা বেগম সাথীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকার বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করতে হবে।” তিনি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় সদর উপজেলার মোট ৯০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে হলুদ চাষের জন্য ২০ জন কৃষক এবং পাট চাষের জন্য ৭০ জন কৃষককে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগী কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। কৃষকরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা তাঁদের কৃষিকাজে নতুন উৎসাহ জোগাবে এবং উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

জেএইচআর

Link copied!