ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
খন্দকার নাসিরুল ইসলাম

আপনারা ফেল করেছেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছেন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

মার্চ ৮, ২০২৬, ১০:০৫ পিএম

আপনারা ফেল করেছেন, ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছেন

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, সারাদেশের মানুষ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কিন্তু বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গাবাসীর এতে কোনো অবদান নেই। আপনারা ফেল করেছেন এবং ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছেন।

রোববার বিকেলে বোয়ালমারী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, আমি বিজয়ী হতে পারিনি। মানুষ যাকে ভোট দিয়ে বিজয়ী করেছে, তার নেতৃত্বেই সকল কাজ হবে। এলাকার মানুষের কল্যাণে যিনি এমপি হয়েছেন, তাকে আমি সার্বিক সহযোগিতা করব এবং তাকে সম্মান করতে হবে।

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিস্ট দল ভোটের মাঠে থাকবে, জামায়াতের মার্কা আলাদা থাকবে এবং বিএনপির মার্কাও আলাদা থাকবে। সেদিন বোঝা যাবে কার দলে কত ভোট এবং প্রমাণিত হবে কার ভোটে কে এমপি হলো।

উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হুসাইন এবং উপজেলা জামায়াতের আমীর হাফেজ বিল্লাল হোসেন।

 ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সি সিরাজুল ইসলাম।

জেএইচআর

Link copied!