ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সৌদি আরবের উপহার

ফরিদগঞ্জের ৬৭টি এতিমখানায় খেজুর বিতরণ

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মার্চ ১৩, ২০২৬, ০৪:৫৭ পিএম

ফরিদগঞ্জের ৬৭টি এতিমখানায় খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে উপহার হিসেবে আসা খেজুর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলার জন্য বরাদ্দকৃত মোট ৪০ কার্টুন বা ৩২০ কেজি খেজুর উপজেলার প্রায় ৬৭টি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করা হয়। 

এ সময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এতিমখানার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে খেজুরের প্যাকেট তুলে দেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আওরঙ্গজেব এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, পবিত্র রমজান মাসে এতিমদের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে এই খেজুর উপহার প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানার পাশাপাশি নিবন্ধনের বাইরে থাকা এতিমখানাগুলোকেও এর আওতায় আনা হয়েছে। প্রতিটি এতিমখানায় সেখানে অবস্থানরত এতিমদের সংখ্যার ভিত্তিতে এই খেজুর বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আশা করছি এতিমখানার কর্তৃপক্ষ ইফতারের সময় এতিম শিশুদের মধ্যে এসব খেজুর বিতরণ করবেন। এতে পবিত্র রমজানের ইফতার আরও আনন্দময় হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের অসহায় ও এতিমদের সহায়তায় সৌদি আরবের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী ও সহায়তা পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার এতিমখানাগুলোতেও এই খেজুর বিতরণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!