ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ১২:০৭ এএম

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো প্রশ্নই ওঠে না। বরং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে যাচাই করা হবে। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরবর্তীতে জেলা প্রশাসক (ডিসি) যাচাই-বাছাই করবেন। এরপর তিনটি নাম সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমরা যাচাই-বাছাই করে দেখছি যে সংশ্লিষ্ট ব্যক্তি উপযুক্ত কি না, তিনি শিক্ষিত এবং প্রকৃত শিক্ষানুরাগী কি না। অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক গুণী মানুষ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিগ্রি পাস নন, কিন্তু শিক্ষার প্রসারে তাদের বিশেষ অবদান রয়েছে। এ ধরনের শিক্ষিত ও সমাজসেবীদের কীভাবে প্রতিষ্ঠানের সাথে যুক্ত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি।

মন্ত্রী স্পষ্ট করেন যে, শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের পর্যায়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষাগত যোগ্যতা কমানোর বিষয়ে কোথাও কোনো আলোচনা হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএইচআর

Link copied!