ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সৌদি আরবের উপহারের খেজুর খোকসায় ৩৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ০৭:৪৫ পিএম

সৌদি আরবের উপহারের খেজুর খোকসায় ৩৭টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

সৌদি আরব সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের দেওয়া মোট ২৪ কার্টুন খেজুর উপজেলার ৩৭টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়। এতে মোট ১৯২ প্যাকেট খেজুর শিক্ষার্থী ও এতিমদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে উপজেলা প্রশাসন আনন্দিত। রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও এতিম শিশুদের জন্য সহায়তা ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দ্বীপসাগরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

খোকসা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীলরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এএন

Link copied!