ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে সিয়াম গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৬, ০৩:৪১ পিএম

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে সিয়াম গ্রেপ্তার

নাটোরের হাশেমপুর এলাকায় মহরম আলী (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এক অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে অবস্থানকালে মহরম আলীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা দেখতে পান, অজ্ঞাতপরিচয় কেউ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার পর তদন্তে নেমে ডিবি পুলিশ নিহতের ছেলে সিয়ামকে সন্দেহভাজন হিসেবে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম তার বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, বাবাকে হত্যার উদ্দেশ্যেই সে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!