ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ২৮, ২০২৬, ০৮:০০ পিএম

কুড়িগ্রামে বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন

কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন পাম্পে তেল বিতরণে পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতা-সাধারণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, “দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। বর্তমান বিএনপি সরকার জনগণের এই ক্ষণস্থায়ী সংকট কাটাতে যথাসাধ্য চেষ্টা করছে।” তিনি জনগণকে ধৈর্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ জানান।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “বিশ্ব পরিস্থিতিতে এখন তেলের সংকট চলছে। আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সরকারি দীর্ঘ ছুটির কারণে তেল পরিবহনে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, ইনশাআল্লাহ।” তিনি জনগণকে ধৈর্য সহকারে তেল সংগ্রহ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, শাওন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএন

Link copied!