ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা)

মার্চ ২৯, ২০২৬, ০২:২৩ পিএম

কেন্দুয়ায় বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের এন্ট্রাস মিয়া (৫৫), পিতা-মৃত আবুল হোসেন, বিষ পান করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, গত ২৭ মার্চ রাতে সবার অগোচরে এন্ট্রাস মিয়া বাড়িতে বিষ পান করেন। পরিবারের লোকজন তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এন্ট্রাস মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এন্ট্রাস মিয়া আত্মহত্যার কারণ এখনো জানা সম্ভব হয়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, “বিভিন্ন মারফত জানা গেছে যে সিংহেরগাঁও গ্রামের এন্ট্রাস মিয়া বিষপানে মারা গেছেন। তবে লিখিত কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এএন

Link copied!