ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম জেলা পরিষদে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

মার্চ ২৯, ২০২৬, ০৩:৩২ পিএম

কুড়িগ্রাম জেলা পরিষদে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা পরিষদে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ ২৬) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

একই সঙ্গে নবাগত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার সময়কালে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে এবং প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে।

বিদায়ী বক্তব্যে অন্নপূর্ণা দেবনাথ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতার কারণে তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন এবং ভবিষ্যতেও জেলার উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নবাগত প্রশাসক আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত উদ্যোগে একটি গতিশীল ও উন্নত জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান সরকার, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, প্রাক্তন শিক্ষক এনামুল হক এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই বিদায়ী প্রশাসকের অবদানের স্বীকৃতি প্রদান এবং নবাগত প্রশাসকের সফলতা কামনা করেন।

এএন

Link copied!