ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলমের দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৬, ০৬:০২ পিএম

ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলমের দাফন সম্পন্ন

ফেনী থেকে প্রকাশিত ‘দৈনিক সুপ্রভাত ফেনী’র প্রধান সম্পাদক, লেখক ও গবেষক ফিরোজ আলম (৬১) রোববার বেলা ১১টায় শহরের বিরিঞ্চিতে শেষকৃত্য সম্পন্ন হন। বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা-পূর্ব বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহীম, রবিউল হক রবি, অ্যাডভোকেট মাহফুজুল হক, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, সামিউল হক শাহীন, কবি ইকবাল আলম, সাবেক কাউন্সিলর আবদুল মালেক এবং মরহুমের বড় ছেলে ওয়াসিম আলম প্রমুখ।

এর আগে, গত শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পথে ফিরোজ আলম ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ফিরোজ আলম সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। তিনি তুখোড় সাংবাদিক ও লেখক হিসেবে বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা ছিলেন। এছাড়া তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সদস্য ছিলেন।

পরিবেশমন্ত্রীর শোক

ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এক শোকবার্তায় তিনি বলেন, "মরহুম ফিরোজ আলম একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও গবেষক ছিলেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।"

এএন

Link copied!