ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরায় তরুণীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

এপ্রিল ৩, ২০২৬, ০৫:২৭ পিএম

মাগুরায় তরুণীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

মাগুরার মহম্মদপুর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার ৪ নম্বর রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া খাতুন (২০) ওই গ্রামের মো. আহাদ মৃধার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়া খাতুন দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বসতঘরের শয়নকক্ষে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার মা মঞ্জিলা বেগম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেএইচআর

Link copied!