ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ৫ দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৬, ০৫:৪৭ পিএম

ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ ৫ দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরের সাথে রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, নদী সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে “রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি”এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সভার সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এন. এম. শাহজালাল।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. সায়েদুল আলম, এম. এ. রাশেদ, কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, সদর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, ঝিনাইদহ জেলা বাসদ’র আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, ব্যবসায়ী শফিকুর রহমান জাজু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট’র জেলা সভাপতি শারমিন সুলতানা, এবং সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখার সভাপতি নুসরাত জাহান সাথীসহ আরও অনেকে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ইমাম, চিকিৎসক, নারী উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা বলেন, জেলায় কোনো মেডিকেল কলেজ না থাকায় প্রায় ২২ লাখ মানুষ উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট। তাই ঝিনাইদহ সদরেই একটি আধুনিক মেডিকেল কলেজ দ্রুত প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এছাড়া বক্তারা মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মতো ঝিনাইদহে রেল সংযোগ স্থাপন করে স্বল্প খরচে ঢাকার সাথে যোগাযোগের ব্যবস্থা, একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, সড়ক অবকাঠামোর উন্নয়ন, নবগঙ্গা নদীসহ জেলার সব নদীর পুনঃখনন এবং দৌলতদিয়া-পাটুরিয়া এলাকায় পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জোর দাবি জানান। বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এএন

Link copied!