ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কৃষকের পেটে ও ঘাড়ে বিএসএফের গুলি, গরুসহ ভারতীয়কে ধরে আনল গ্রামবাসী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৬:০০ পিএম

কৃষকের পেটে ও ঘাড়ে বিএসএফের গুলি, গরুসহ ভারতীয়কে ধরে আনল গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। একই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করেছে বলে জানা গেছে।

সোমবার সকালে উপজেলার গাটিয়ারভিটা ডাঙ্গাপাড়া সীমান্তের ৮২৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা সদেব নামের এক ভারতীয় নাগরিককে আটক করে। আহত মিজানুর রহমান ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সকালে মিজানুর রহমান ভুট্টাক্ষেতের পাশ থেকে ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে ভুট্টা নিয়ে আসতে বলে। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের একটি টহল দলের সদস্য হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিজানুর রহমানের পেটে ও ঘাড়ে গুলি লাগে। পরে তিনি প্রাণ বাঁচাতে বাংলাদেশের ভেতরে পালিয়ে আসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে তার স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন এ তথ্য আমরা পেয়েছি।”

এ ঘটনায় পাটগ্রাম ধবলসুতি ৬১ বিজিবি ও ৯৮ বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এএন

Link copied!