ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দীর্ঘ ৪৫ দিন পর নাটোরে ডিজেলের চালান, সেচ মৌসুমে স্বস্তি

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

এপ্রিল ৮, ২০২৬, ০৬:২৭ পিএম

দীর্ঘ ৪৫ দিন পর নাটোরে ডিজেলের চালান, সেচ মৌসুমে স্বস্তি

নাটোর রেলহেড ডিপোতে দীর্ঘ ৪৫ দিন পর পৌঁছেছে ডিজেলবাহী ‘স্বস্তির ট্রেন’। বুধবার দুপুরে ২১টি ওয়াগনে করে আসা ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে এসে পৌঁছায়। চলতি আবাদ মৌসুমে ডিজেলের এই বড় চালান সরবরাহ সংকটে থাকা চার জেলার জন্য বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে।

তেল খালাস ও সরবরাহ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে ডিপো এলাকায় সেনা সদস্যরা অবস্থান নেন। বিকেল ৩টা থেকে সেনাবাহিনীর কড়া পাহাড়ায় ট্যাংক লরিতে তেল খালাস প্রক্রিয়া শুরু হয়। উল্লেখ্য যে, এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ ডিজেলের একটি চালান নাটোরে পৌঁছেছিল। দীর্ঘ দেড় মাস সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাজারে তীব্র সংকট দেখা দিয়েছিল।

পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী বলেন, এই চালানটি পৌঁছানোর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার চলমান ডিজেল সংকট অনেকটাই লাঘব হবে। এই চার জেলার অন্তত ৬৭টি পাম্প ও এজেন্সিতে এখন সরাসরি ডিজেল সরবরাহ করা হবে।

ডিপো কর্তৃপক্ষ ও কৃষকরা জানান, বর্তমানে বোরো আবাদের ভরা মৌসুম চলছে। সেচ কাজে ডিজেলের প্রচুর চাহিদা থাকায় এই চালানটি কৃষকদের জন্য বড় স্বস্তি এনে দেবে। তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে আবাদি জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হবে না বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!