ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুরুদাসপুরে অনুমোদনহীন মিনি তেল পাম্প সিলগালা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

এপ্রিল ৮, ২০২৬, ০৭:৩৯ পিএম

গুরুদাসপুরে অনুমোদনহীন মিনি তেল পাম্প সিলগালা

নাটোরের গুরুদাসপুরে বৈধ অনুমোদন ছাড়া জ্বালানি তেল বিক্রির অপরাধে একটি মিনি তেল পাম্প সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার নাজিরপুর ব্রিজ ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। অভিযানে র‍্যাব-৫-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী আলতাব হোসেনের ছেলে মোহাম্মদ আলী আকাশ ‘আকাশ এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার লিটার তেল ধারণক্ষমতার মজুদ ইউনিট স্থাপন করেন। সেখান থেকে যন্ত্রের মাধ্যমে ডিজেল ও পেট্রোল বিক্রি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দেখতে পান প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদন নেই।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পাম্পটি সিলগালা করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মালিক আলতাব হোসেন জানান, অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হলেও এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি। তবে অনুমোদন ছাড়া তেল বিক্রি করা আইনসিদ্ধ নয় বলে তিনি স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানান, জননিরাপত্তা ও আইন রক্ষায় অনুমোদনহীন এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যথাযথ কাগজপত্র ও লাইসেন্স প্রদর্শন করতে পারলে পরবর্তী সময়ে দোকানটি খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। অবৈধ মজুদ ও বিপণন রোধে প্রশাসনের এই তৎপরতা অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!