ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচন

ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

এপ্রিল ৯, ২০২৬, ০৯:১২ পিএম

ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের রায় প্রদান করেন।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারিতে ভোটগ্রহণ চলে। নির্বাচনে গড় ভোটের হার ৪২ দশমিক ৪৯ শতাংশ। তবে এই হিসেবে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।

এ আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। ১৫০টি ভোটকেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় স্থানীয় ভোটার ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!