ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ট্রাক থামিয়ে চালককে জিম্মি করে ১৯ হাজার টাকা লুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ১০:৩৪ এএম

চুয়াডাঙ্গায় ট্রাক থামিয়ে চালককে জিম্মি করে ১৯ হাজার টাকা লুট

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে সড়কের বেহাল দশার সুযোগ নিয়ে চলন্ত ট্রাক থামিয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে চালক ও সহযোগীকে জিম্মি করে নগদ ১৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল। শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া-গহেরপুর সড়কের পাঁচকবর নামক স্থানে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া চৌড়হাস এলাকার ট্রাকচালক আসমত আলী ও তার সহযোগী বিপ্লব হোসেন কুষ্টিয়া থেকে বালু নিয়ে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গিয়েছিলেন। মালামাল খালাস করে ফেরার পথে সদর উপজেলার সড়কের পাঁচকবর এলাকায় পৌঁছালে তারা বিপাকে পড়েন। সেখানে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলায় বিকল্প নিচের রাস্তা দিয়ে যাওয়ার সময় হাঁটু সমান কাদায় ট্রাকটি আটকে যায়। গাড়িটি উদ্ধারের চেষ্টা করার সময় হঠাৎ ৭-৮ জন মধ্যবয়সী যুবক দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আক্রান্ত ট্রাকচালক আসমত আলী জানান, ডাকাতদের মধ্যে ৩ জনের হাতে ধারালো দা ছিল। তারা প্রথমে চালকের কাছে থাকা নগদ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আসমতের মাথায় দা-এর উল্টো পিঠ দিয়ে সজোরে আঘাত করে এবং গলার চারপাশে দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। একপর্যায়ে প্রাণভয়ে চালক আসমত তার কাছে থাকা ট্রিপের ১৯ হাজার টাকার কথা স্বীকার করলে ডাকাতরা তা কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সহযোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে আহত চালককে গড়াইটুপি বাজারের ইমরান ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে স্থানীয় তিতুদহ ক্যাম্পের ইনচার্জ অরূপ কুমার বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের ধরতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে জনবহুল এই সড়কে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় চালক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এএন

Link copied!