ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০৪:০৪ পিএম

রাজস্থলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কাপ্তাই সেনা জোন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে নোয়াপাড়া এলাকার বাসিন্দা কালামা মারমার আধাপাকা বসতবাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কালামা মারমা ঘটনার সময় স্থানীয় বিহারে অবস্থান করায় আগুনের শুরুতে কেউ টের পায়নি। ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পাওয়া মাত্রই কাপ্তাই জোনের রাজস্থলী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আবীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিদর্শন করেন। এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারটিকে সরকারি সহায়তার আশ্বাস দেন।

কাপ্তাই জোনের পক্ষ থেকে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত কালামা মারমার পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আর্তমানবতার সেবায় তারা সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের এমন সহায়তা অব্যাহত থাকবে।

ভয়াবহ এই বিপদের মুহূর্তে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও আর্থিক সহযোগিতায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!