ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)

এপ্রিল ১৪, ২০২৬, ০৫:২০ পিএম

কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অত্যন্ত বর্ণিল ও আনন্দঘন আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভোজের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন স্থানীয় সর্বস্তরের মানুষ।

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী সাজে সজ্জিত হয়ে এবং ঐতিহ্যবাহী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও নানা পদের ভর্তা দিয়ে আপ্যায়ন করা হয়। পরবর্তীতে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বর্ষবরণের গান ও শিক্ষার্থীদের আকর্ষণীয় নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম ফোরকান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন ফারুকী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, “বাঙালি সংস্কৃতির এই গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ করে আমরা একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি।”

তিনি নতুন বছরে সবার জীবনে সম্প্রীতি ও উন্নতির প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে উৎসবের আবহে কর্ণফুলীতে বাংলা নববর্ষের উদযাপন সফলভাবে সম্পন্ন হয়।

জেএইচআর

Link copied!