ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন, তার প্রমাণ কৃষক কার্ড

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

এপ্রিল ১৪, ২০২৬, ০৫:২৮ পিএম

প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন, তার প্রমাণ কৃষক কার্ড

নির্বাচনী আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেশের ১৪টি উপজেলায় একযোগে ২২ হাজার কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে ‘কৃষক কার্ড’। এরই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩ হাজার ১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে এই কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র এই তিন শ্রেণির ৩ হাজার ১৪৭ জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী।

তিনি যা বলেন, তাই করে দেখান। আজ কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতির আরও একটি বলিষ্ঠ প্রমাণ মিলেছে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকি ও সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে যাবে, যা দেশের কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ সরকারের যাবতীয় কৃষি সুবিধা সহজে ভোগ করতে পারবেন। শিবগঞ্জে মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম পর্যায়ে ৩ হাজার ১৪৭ জন এই সুবিধার আওতায় এসেছেন। বাকিদেরও পর্যায়ক্রমে কার্ড প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুগান্তকারী উদ্যোগে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, এই ব্যবস্থার ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন।

জেএইচআর

Link copied!