ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সাদুল্লাপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ১৪, ২০২৬, ০৬:৫০ পিএম

সাদুল্লাপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

গাইবান্ধার সাদুল্লাপুরে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

দিবসের শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রাটিতে বাঙালির ঐতিহ্যবাহী সাজসজ্জা, মুখোশ ও বাদ্যযন্ত্রের নান্দনিক প্রতিফলন ঘটে।

শোভাযাত্রা পরবর্তী সময়ে দিনভর বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। বিকেলে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ওসি একেএম হাবিবুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস ছালাম মিয়া ও জাহিদুল ইসলাম সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নতুন বছরে সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। সব মিলিয়ে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাদুল্লাপুরে নববর্ষের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

জেএইচআর

Link copied!