ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিরাপদ মহাসড়কের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২০, ২০২৬, ০১:১১ পিএম

নিরাপদ মহাসড়কের দাবিতে গৌরনদীতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, জনগুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্পিড ব্রেকার বসানোর দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। 

সোমবার সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী আশোকাঠী বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অবরোধ চলাকালীন এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের চাপায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে এখানে ফুটওভার ব্রিজ বা গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্থানীয়দের এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

জেএইচআর

Link copied!