ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ২০, ২০২৬, ০৬:১৯ পিএম

কুড়িগ্রামে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

কুড়িগ্রামে অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে জেলা পরিষদের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিতরণকালে তিনি উপকারভোগীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজুল ইসলাম, উচ্চমান সহকারী আনোয়ারুল কবির, হিসাবরক্ষক শিবলী সাদিক আতিকসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপির নেতাকর্মীরা।

বিতরণকালে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সমাজের অসহায়, ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষদের সহায়তায় জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই হুইলচেয়ার বিতরণ কার্যক্রম। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে।

এএন

Link copied!