ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

এপ্রিল ২২, ২০২৬, ০৭:০০ পিএম

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার করতে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসির সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভিন্ন জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় হেলিপ্যাড প্রস্তুতি এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। মহাসড়কের ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ মেরামত ও স্থানান্তরসহ প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ জানায়, উচ্ছেদ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজার এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে এবং স্থানীয় সড়কের ড্রেন পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার সড়ক উন্নয়ন, পর্যাপ্ত আলোকসজ্জা এবং নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলো প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে।

এছাড়া, কোরবানির হাট ও উৎসবকালীন জনসমাগম যাতে অনুষ্ঠান ব্যবস্থাপনায় প্রভাব না ফেলে, সেজন্য বিশেষ নিয়ন্ত্রণের কথা জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ সফরকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি তিন দিনব্যাপী অনুষ্ঠানে জেনারেটর সুবিধা রাখা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরাপদ পানি সরবরাহ ও অস্থায়ী মোবাইল টয়লেট স্থাপনের ব্যবস্থা করবে।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থা প্রস্তুতি নিচ্ছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে অনুমতি ছাড়া ব্যক্তিগত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ রাখার সিদ্ধান্তও জানানো হয়।

অন্যদিকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি চলছে। ময়মনসিংহসহ আশপাশের জেলা থেকে শিল্পীরা নজরুলের সাহিত্যকর্ম ও আঞ্চলিক সংস্কৃতির ভিত্তিতে নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনা উপস্থাপন করবেন।

এএন

Link copied!