ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বান্দরবানে ৩ রাবার শ্রমিক অপহরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৬, ০৭:০৩ পিএম

বান্দরবানে ৩ রাবার শ্রমিক অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তিন রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বাইশারী ইউপির আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগানে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন এনামুল হক (২৪), মোহাম্মদ হাসান (২৬) ও নুরুল ইসলাম (২৮)। তারা কক্সবাজারের টেকনাফ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত এনামুল হক, মোহাম্মদ হাসান ও নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে বাইশারী ইউপির বিএনপির সভাপতি আব্দুল করিম বান্টুর রাবার বাগানে কাজ করতেন। পরে গতকাল রাত ৩টার দিকে রাবার বাগানটির স্টাফ কোয়ার্টার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় একদল সন্ত্রাসী।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত রাতের অপহরণের ঘটনায় তাদের উদ্ধারে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এএন

Link copied!