ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল মাদকসহ কারবারি গ্রেপ্তার

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

এপ্রিল ২২, ২০২৬, ০৭:৫৯ পিএম

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল মাদকসহ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ১২৯ (একশত উনত্রিশ) কেজি গাঁজা এবং ৭ (সাত) বোতল নেশাজাতীয় মাদক “ইসকাফ” উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মো. রতন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাকে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএন

Link copied!