ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

এপ্রিল ২৯, ২০২৬, ০২:৫৬ পিএম

ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে ও ভোরে উপজেলার সাপধরী এবং গাইবান্ধা ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে।

সাপধরী ইউপি সদস্য মেহের আলী জানান, সকাল সাড়ে ৮টার দিকে সাপধরী ইউনিয়নের পূর্ব চেঙ্গানিয়া গ্রামের ইল্লামারী সড়কে গ্রামীণ রাস্তার কাজ করছিলেন ১৮ বছর বয়সী শ্রমিক সাগর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সাগর দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের চিনিয়াপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

অন্যদিকে, ভোর ৫টার দিকে গাইবান্ধা ইউনিয়নের দশানী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান শামীম (২৫) নামের এক যুবক। তিনি মরাকান্দি উত্তর বাড়ি এলাকার মোহাম্মদ আলী মেম্বারের ছেলে। স্বজনরা জানান, ভোরে কয়েকজন জেলের সঙ্গে জাল নিয়ে নদীতে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী পৃথক ঘটনায় দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!