ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এমপি মিলন

দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১, ২০২৬, ০৩:০৪ পিএম

দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্য সামনে রেখে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুল হক মিলন বলেন, দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে নিছক জনসংখ্যা হিসেবে না দেখে দক্ষ জনসম্পদে পরিণত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা সবাই শ্রমিক। ইতিহাস সাক্ষী-শ্রমিকরা নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম করে আজকের অবস্থানে পৌঁছেছে।

দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান স্মরণ করে এমপি মিলন শ্রমিকদের সঙ্গে রাষ্ট্রের সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটিকে একটি জবাবদিহিতামূলক দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।

উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের আরও উৎপাদনশীল করে তুলতে তিনি সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও জেলা বিএনপির সদস্য শাহজাহান আলী। এছাড়াও নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

এরপর বেলা ১১টায় নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস উপলক্ষে পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

জেএইচআর

Link copied!