ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাউনিয়ায় পৃথক দুই মামলার আসামি গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মে ২, ২০২৬, ০৩:০৮ পিএম

কাউনিয়ায় পৃথক দুই মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক অভিযানে দুই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বালাপাড়া ইউনিয়নের চাঁনঘাট গ্রামের আজিজুল ইসলাম এবং শিবু কুন্ডিরাম এলাকার আব্দুল জলিল। আজিজুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে এবং আব্দুল জলিল মৃত ফজর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম একটি সিআর এবং একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। অন্যদিকে, আব্দুল জলিল মে মাসে দায়ের করা একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘ দিন ধরে তারা এলাকা পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার তাদের পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জেএইচআর

Link copied!