ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুর ডিসির উপস্থাপনায় গুরুত্ব পেল বিআরটি প্রকল্প, দ্রুত সমাধানের নির্দেশ

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর

সিরাজুল ইসলাম তপু, গাজীপুর

মে ৪, ২০২৬, ১২:০৬ এএম

গাজীপুর ডিসির উপস্থাপনায় গুরুত্ব পেল বিআরটি প্রকল্প, দ্রুত সমাধানের নির্দেশ

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এ গাজীপুরের উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বিআরটি (BRT) প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

রোববার সকালে চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতা, জনভোগান্তি ও প্রকল্পের বিভিন্ন কারিগরি জটিলতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি সমস্যাগুলো কাটিয়ে ওঠার সম্ভাব্য সমাধানও প্রধানমন্ত্রীর সামনে পেশ করেন।

প্রধানমন্ত্রী বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যরাও গাজীপুরের ডিসির এই সময়োপযোগী উপস্থাপনার জন্য তাঁকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্পের সমস্যাগুলো দ্রুত নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা প্রদান করেন।

বিআরটি প্রকল্পের পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে, জেলা প্রশাসনের গৃহীত “ভালো কাজের ভালো মানুষ” প্রকল্পটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। তিনি এই সৃজনশীল প্রকল্পটি দ্রুত এবং সফলভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।

জেএইচআর

Link copied!