ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মে ৫, ২০২৬, ১২:৫৫ পিএম

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর প্রস্তাবিত নতুন মানবসম্পদ (এইচআর) নীতিমালা বাতিল এবং সংস্থাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার জেলা শহরে ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (রিলাই)’ প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলীর কাছে এ স্মারকলিপি জমা দেন।

তারা প্রস্তাবিত এইচআর নীতিমালাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দ্রুত তা বাতিলের দাবি জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে প্রকল্পভিত্তিক কর্মীরা বৈষম্যের শিকার হবেন এবং তাদের চাকরির নিরাপত্তা ও স্থায়িত্ব হুমকির মুখে পড়বে। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও এই নীতিমালা তাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন রিলাই প্রকল্পের ক্লাস্টার অফিসার মো. পারভেজ আকন (৪ নম্বর চিকনিকান্দি ক্লাস্টার) ও মিতালী রানী (৭ নম্বর মির্জাগঞ্জ ক্লাস্টার)। এ সময় মো. পারভেজ আকন সংস্থাটির বর্তমান চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি জানান।

উপস্থিত কর্মীরা বলেন, নতুন এইচআর নীতিমালা বাতিল করে প্রকল্পভিত্তিক কর্মীদের চাকরির ধারাবাহিকতা ও নিরাপত্তা পূর্বের মতো নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

স্মারকলিপি গ্রহণ করে জেলা ব্যবস্থাপক বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।

উল্লেখ্য, ‘রিলাই’ প্রকল্পটি এসডিএফের অধীনে পরিচালিত একটি উন্নয়নমূলক কার্যক্রম, যার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

এএন

Link copied!