ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্বাস্থ্যকেন্দ্রকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৫:২৭ পিএম

অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্বাস্থ্যকেন্দ্রকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট পাওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এর আগে অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি চালানো হয়।

জানা গেছে, উপজেলার মোছা. মনোয়ারা খাতুনের ‘মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোম’-এর অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ল্যাবরেটরির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষিত ছিল। এসব মেয়াদোত্তীর্ণ সামগ্রী সংরক্ষণ ও ব্যবহারের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!