ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ৬, ২০২৬, ০৩:২৪ পিএম

বিএমডিএর নতুন চেয়ারম্যান হলেন হাসান জাফির তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সচিব পদমর্যাদায় হাসান জাফির তুহিনকে বিএমডিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। তিনি আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন।

বিএমডিএ দেশের উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সংস্থা। রাজশাহী ও রংপুর বিভাগের মোট ১৬টি জেলায় সংস্থাটির কার্যক্রম বিস্তৃত। সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে সংস্থাটি কাজ করে থাকে। রাজশাহী নগরীতে এর প্রধান কার্যালয় অবস্থিত।

নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের আদি নিবাস পাবনা জেলায়। তিনি দীর্ঘদিন ধরে কৃষকদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ক্যারিয়ারের অংশ হিসেবে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

সংশ্লিষ্ট মহলের ধারণা, উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থাপনায় নতুন এই নিয়োগের ফলে বিএমডিএর কার্যক্রমে আরও গতিশীলতা আসতে পারে।

জেএইচআর

Link copied!