ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পোরশায় এইচবিবি রাস্তার উদ্বোধন ও অনুদান বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

মে ৭, ২০২৬, ০৫:৪৬ পিএম

পোরশায় এইচবিবি রাস্তার উদ্বোধন ও অনুদান বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে নওগাঁর পোরশায় ৯৩০ মিটার ‘হেরিং বোন বন্ড’ (এইচবিবি) রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার উপজেলার ছাওড় ও ঘাটনগর ইউনিয়নে পৃথক দুটি রাস্তার ফলক উন্মোচন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

ছাওড় ইউনিয়নের খাতিরপুর মেইন রোড থেকে নাসিম শাহর বাড়ি এবং ঘাটনগর ইউনিয়নের বিশরের বাড়ি থেকে শামসুলের বাড়ি পর্যন্ত এই রাস্তা দুটির উদ্বোধন করা হয়। রাস্তা উদ্বোধন শেষে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজকল্যাণ খাতের আওতায় ৩৫টি ভুক্তভোগী পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তার জন্য এককালীন ৫০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন সংসদ সদস্য।

কর্মসূচি শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতারা দল পুনর্গঠন ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যারা জেল-জুলুম সহ্য করেছেন এবং রাজপথে আন্দোলন করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।

সভায় কয়েকজন তৃণমূল নেতাকর্মী অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী লোক বর্তমানে বড় নেতাদের সঙ্গে আঁতাত করে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করছে। দলকে কলঙ্কমুক্ত রাখতে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, বিএনপির সম্মানিত সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাংগঠনিক সম্পাদক আজহার আলী ও রফিকুল ইসলাম গামা। এছাড়াও গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নূর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!