ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বাস্থ্যসেবা পাবেন কয়েক গ্রামের মানুষ

আরিফ হোসেন, বরিশাল

আরিফ হোসেন, বরিশাল

মে ৮, ২০২৬, ০২:৪৬ পিএম

বরিশালে পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্বাস্থ্যসেবা পাবেন কয়েক গ্রামের মানুষ

বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাড়ইকান্দি গ্রামে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় এই ক্লিনিকের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এলাকার কৃতি সন্তান ও নব্বইয়ের গণআন্দোলনের সাবেক ছাত্রনেতা এবং ইতালি শাখা বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান খোকন ব্যক্তিগত উদ্যোগে এই ক্লিনিকটি নির্মাণ করছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে তিনি নিজের ৫০ শতাংশ জমির ওপর এই ক্লিনিকটি গড়ে তুলছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মো. খলিলুর রহমান খোকন বলেন, গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যেন সামান্য চিকিৎসার জন্য বরিশাল শহরে ছুটে যেতে বাধ্য না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ক্লিনিকটি চালু হলে স্থানীয় প্রসূতি মা ও গর্ভবতী নারীরা বিশেষ চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়া এখান থেকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহেরও ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব সদস্য প্রকৌশলী মহিউদ্দিন সিকদার মনজু, টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী মোখলেছুর রহমান (মঈন), ৭ নং ওয়ার্ড সভাপতি আবু জাফর ছালে খান এবং বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মির্জ্জা রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে এলাকায় কোনো স্থায়ী চিকিৎসাকেন্দ্র না থাকায় স্থানীয়রা ভোগান্তিতে ছিলেন। পল্লী ক্লিনিকটি নির্মিত হলে টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাড়ইকান্দি ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন গ্রামবাসী।

জেএইচআর

Link copied!