ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত, আহত ১

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০২:১২ পিএম

নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত, আহত ১

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হাশেম নামে এক মাহিন্দ্র ট্রাক্টর চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা শহরের জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলা থেকে শেরপুরগামী একটি মালবাহী মাহিন্দ্র ট্রাক্টরকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি সামনে চলে আসে।

বাসটি সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত হাশেম উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দঁড়িতেঘরি গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় বাসের ধাক্কায় সিএনজিটিও ক্ষতিগ্রস্ত হয় এবং এক যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেএইচআর

Link copied!