ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ডিগ্রি ২য় বর্ষের ফলাফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ১০:১১ পিএম

ডিগ্রি ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আজ রাত ৯:০০ টায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে জানা গেছে, এবারের পরীক্ষায় সারা দেশের ৬৪৭টি কেন্দ্রে ১,৯১৫টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়নসহ সর্বমোট ১,৯৭,৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে গড় উত্তীর্ণের হার ৯৩.৫৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (http://103.113.200.8/ অথবা http://result.nu.ac.bd) থেকে জানা যাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

জেএইচআর

Link copied!